কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শুক্রবার, ১৫ জুলাই, ২০২২ এ ০৭:৩৪ AM
কন্টেন্ট: পাতা
আয়তন: ২৮৮.৪২ বর্গ কিমি। অবস্থান: ২৫°৫৯´ থেকে ২৬°১৬´ উত্তর অক্ষাংশ এবং ৮৯°০১´ থেকে ৮৯°১৭´ পূর্ব দ্রাঘিমাংশ। সীমানা: উত্তরে পাটগ্রাম উপজেলা ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, দক্ষিণে কালীগঞ্জ (লালমনিরহাট) উপজেলা, পূর্বে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য, পশ্চিমে ডিমলা ও জলঢাকা উপজেলা। হাতীবান্ধা উপজেলার নামকরণ বিষয়ে সুনির্দিষ্ট কোন তথ্য প্রমান নেই। তবে জনশ্রতি আছে যে, তৎকালীন অবিভক্ত বাংলায় হাতীবান্ধা উপজেলা সদরে প্রতি বছর একটি বড় মেলা বসত। ভারতের কুচবিহার রাজ্যের বিভিন্না এলাকা থেকে উক্ত মেলায় হাতী এনে বিক্রি করার জন্য বড় বড় গাছের সাথে বেঁধে রাখা হতো। এই কারনে এই উপজেলার নামকরন হয়েছে হাতীবান্ধা।