কনটেন্টটি শেষ হাল-নাগাদ করা হয়েছে: শনিবার, ১ আগস্ট, ২০২৬ এ ০৬:৪৮ PM
কন্টেন্ট: পাতা
হাতীবান্ধা উপজেলা বাতায়নে আপনাকে স্বাগত। উপজেলা প্রশাসন, হাতীবান্ধা এর পক্ষ থেকে শুভেচ্ছা।
জনগনের অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশে একটি উন্নত দেশে পরিনত করার জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্রমবর্ধমান ব্যবহার নিশ্চিত করতে হবে এবং বৃহত্তম গ্রামীন জনগোষ্ঠীকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের সাথে সম্পৃক্ত করতে হবে। সারাদেশের সকল ইউনিয়নে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র চালু রয়েছে। এ সকল পদক্ষেপকে জনগণের আরো দোরগোড়ায় পৌছানোর জন্য জাতীয় তথ্য বাতায়ন ফ্রেমওয়ার্কের আওতায় চালু হলো উপজেলা ওয়েব পোর্টাল ও ইউনিয়ন ওয়েব পোর্টাল।
পোর্টালটির মাধ্যমে উপজেলা প্রশাসনের সাথে একদিকে যেমন জনগণের সম্পৃক্ততা এবং জবাবদিহিতা বাড়বে তেমনি বিশ্বব্যাপী সকল স্তরের নাগরিক বিভিন্ন তথ্য ও সমস্যা সরাসরি প্রশাসনকে অবহিত করতে পারবেন এবং প্রতিকার পাবেন। এ তথ্য বাতায়নে যেসকল তথ্য সন্নিবেশ করা হয়েছে সেগুলো প্রয়োজনের ভিত্তিতে পরিবর্তনশীল। কাজেই এ সকল তথ্য-উপাত্তকে হালনাগাদ রাখার জন্য সংশ্লিষ্ট সকলে সচেষ্ট থাকবেন বলে আমি প্রত্যাশা করি। পাশাপাশি এ তথ্য বাতায়নের উন্নয়নকল্পে যে কোন পরামর্শ সাদরে গ্রহণ করা হবে।
সর্বোপরি হাতীবান্ধা উপজেলার সার্বিক উন্নয়নে যে কোন মূল্যবান পরামর্শ সাদরে গ্রহণ করা হবে। উপজেলার সার্বিক উন্নয়নের লক্ষ্যে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
শুভেচ্ছান্তে-
দীপ জন মিত্র
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট
হাতীবান্ধা, লালমনিরহাট।
মোবাইলঃ ০১৭৩৩৩০০২১৪